1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ইকো কংক্রিট প্রোডাক্টস-ইসিপি নামের একটি প্রতিষ্ঠান নিজস্ব কারখানায় তৈরি করছে কংক্রিটের ব্লক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

লালমনিরহাটে ইকো কংক্রিট প্রোডাক্টস-ইসিপি নামের একটি প্রতিষ্ঠান নিজস্ব কারখানায় তৈরি করছে কংক্রিটের ব্লক

তৈরি হচ্ছে ইটের বিকল্প কংক্রিটের ব্লক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪২৬ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
ক্রমবর্ধমান এই নগরায়ণের ফলে সারাদেশেই প্রচুর পাকা দালান নির্মিত হচ্ছে। সার্বিক সুবিধা বিবেচনায় মানুষ এখন কাঠ, টিনের ঘরের বদলে ইট, সিমেন্টের ঘর বানাচ্ছে। ফলে বেড়ে গেছে ইটের চাহিদা। বাংলাদেশে সাধারণত জমির উপরিভাগের মাটি পুড়িয়ে ইট প্রস্তুত করা হয়। ফলে এতে পরিবেশের নানামুখী ক্ষতি হচ্ছে।

ইট নির্মাণ হয় জমির উপরিভাগের মাটি দিয়ে, যেই মাটি ফসলের জন্য উর্বর। এছাড়া ইট নির্মাণে পোড়ানো হয় কাঠ। ফলে একদিকে অক্সিজেন উৎপাদক গাছ কমে যাচ্ছে, অন্যদিকে ইটের ভাটা থেকে বিষাক্ত কার্বন গ্যাস ছড়িয়ে পড়ছে বাতাসে। এতে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। তাই পরিবেশ ও জলবায়ুর কথা বিবেচনা করে সব ইটভাটা বন্ধের দাবি উঠেছে পরিবেশবাদীদের পক্ষ থেকে।

এ বিষয়টিকে সামনে রেখে ইটের বিকল্প ও ব্যয় সাশ্রয়ী নির্মাণ উপকরণ নিয়ে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকায় ইকো কংক্রিট প্রোডাক্টস-ইসিপি নামের একটি প্রতিষ্ঠান নিজস্ব কারখানায় তৈরি করছে কংক্রিটের ব্লক।

ব্লক তৈরি এবং এর ব্যবহার সম্পর্কে কথা হয় প্রতিষ্ঠানটির ম্যানেজার (মার্কেটিং) মোঃ মোশারফ হোসেন (পেয়ারা)-এর সঙ্গে।

তিনি জানান, ইটের ভাটা থেকে বিষাক্ত কার্বন গ্যাসে পরিবেশের মারাত্মক ক্ষতি জলবায়ুর কথা বিবেচনা করে ইটের বিকল্প হিসেবে কংক্রিটের ব্লক তৈরির বিষয়টি মাথায় আসে। সেই লক্ষ্যে বিদেশ থেকে ব্লক তৈরির মেশিন ক্রয় করে লালমনিরহাটে নিয়ে আসি। ব্লক তৈরি করার পর এখন বাজারজাত করছি। দামেও অনেকটা সাশ্রয়ী হয়েছে।

তিনি আরও বলেন, একটি বাড়ি তৈরি করতে যদি ১৫হাজার ইট লাগে, সেখানে কংক্রিটের ব্লক লাগবে ৩হাজার। অর্থাৎ ব্লক দিয়ে বাড়ি নির্মাণে ৩০শতাংশের উপরে টাকা সাশ্রয় হয়। একটি বাড়ি নির্মাণে যদি ১লক্ষ টাকার ইট লাগে, সেটা ব্লক দিয়ে ৭০হাজার টাকায় করা যাবে। এছাড়া এই ব্লকের মাঝখানে ফাঁকা থাকে বলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এসি ঘরের মতো। আর প্লাস্টার খরচও খুব কম। ইলেকট্রিক ওয়্যারিং করতেও কষ্ট কম হয়।

অনুসন্ধানে জানা যায়, ইটের ভাটায় ইট পোড়ানোর সময় যে কালো ধোয়া নির্গত হয়, সেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এই ব্লক তৈরি করলে নো বার্ন, নো কার্বন। ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না।

আরও জানা যায়, বাংলাদেশে গ্রিন টেকনোলজি করতে গেলে ইটের বিকল্প কংক্রিটের ব্লক ব্যবহার বাঞ্ছনীয়। তাই সকলকে ইটের পরিবর্তে এই কংক্রিটের ব্লক ব্যবহারে উৎসাহ প্রদান করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net