1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে রেলওয়ে কোয়াটারগুলোয় জরাজীর্ণ ঝুঁকি নিয়ে বসবাস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

লালমনিরহাটে রেলওয়ে কোয়াটারগুলোয় জরাজীর্ণ ঝুঁকি নিয়ে বসবাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৬৫ বার

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
বাংলাদেশ রেওয়ের বিভাগীয় সদর দফতর লালমনিরহাটে অর্ধশতাধিক জরাজীর্ণ আবাসিক কোয়াটার গুলোতে ঝুঁকি নিয়ে চলছে বসবাস। ব্রিটিশ শাসন নির্মিত এসব আবাসিক কোয়াটার দীর্ঘদিন ধরে সংস্কারের কোন উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। আবাসিক কোয়াটারগুলোর অবস্থা এতটাই খারাপ যেকোন মহুর্তে ধসে পড়ে জানমালের ক্ষয়ক্ষতির আশংকা করছেন এলাকাবাসী। এছাড়া বেশকটি আবাসিক কোয়াটার পরিনত হয়েছে নেশাগ্রস্থদের আড্ডাখানায়। অবসর প্রাপ্ত রেল কর্মচারী মোশারফ হোসেন জানান, ১৯৬৫ সালে রেলওয়েতে চাকুরী নিয়েছিলাম। তখন থেকে ওইসব কেয়াটার দেখে আসছি।দীর্ঘ সময় অতিবাহিত হলেও এগুলো এখনও সংস্কার না করায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, ২৫ বছর আগে রেলওয়ের পক্ষথেকে মাইকিং করে কোয়াটারগুলো ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছিল। বেড়িয়ে যেতে বলা হয় কিন্তু বসবাসকারীরা এর পরেও বসবাস করলে আমাদের কি করার আছে। বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী আরিফুল রহমান জানান, আবাসিক কোয়াটারগুলো সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে বিভিন্ন সময় আবেদন করা হলেও বরাদ্দ মেলেনি। রেল সূত্রে জানা যায় ব্রিটিশ শাসনামলে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যাবস্থার জন্য ৫১টি কোয়াটার নির্মান করা হয়েছিল। লালমনিরহট শহরের জন্য সেই আবাসিক কোয়াটারগুলো দীর্ঘদিনেও সংস্কারের উদ্দোগ না নেয়ায় এখন জরাজির্ণ হয়ে পড়েছে। ৫১টি কোয়াটারের মধ্যে ১৩টিতে বাস করছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের কর্মকর্মা কর্মচারীর আত্মীয় স্বজনরা। অধিকাংশ কোয়াটার বসবাসের অনুপযোগী জেনে-শুনেও ঝুকি নিয়ে বসবাস করছেন তারা। তবে রেলওয়ের ওইসব কোয়াটারে বসবাসকারী অনেকে জানান, তাদের নিজস্ব জায়গা জমি নেই, নেই কোন ঠিকানা। তাই ঝুকি সত্বেও বসবাস করছেন। অনুসন্ধানে দেখা যায় কোয়াটারগুলোর বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরেছে। ধসে পড়েছে অবকাঠামো।বের হয়ে গেছে লোহার রড। দেয়াল, সিঁড়ি, ছাদ, সবখানেই ধসের চিহ্ন। কোন কোন ভবনের ইট খুলে যাচ্ছে। তাই জরাজীর্ণ কোয়াটারগুলো জরুরী সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net