1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় এক রাতে আরো চার বাড়িতে চুরি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

শরণখোলায় এক রাতে আরো চার বাড়িতে চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩১১ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় সোমবার (৮জুন) রাতে আরো চার বাড়িতে চুরি হয়েছে। এনিয়ে লকডাউনের শুরু থেকে গত দুই মাসে উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানা গেছে, উপজেলা রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আ. আউয়াল হাওলাদারের ঘরের ভিতের ইট খুলে সিঁধ তৈরী করে চোরেরা। সেখান থেকে ভেতরে ঢুকে দুটি মোবাইল ফোন, রহমান মোল্লার বাড়ি সিঁধ কেটে চার হাজার টাকা ও একটি মোবাইল, একই রাতে পূর্ব খাদা গ্রামে শাহজাহান হাওলাদার ও রশিদ হাওলাদারের বাড়ি থেকে দুটি স্বর্ণে চেইন নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান।
এর আগে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে দুই মাসে ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউপি সদস্য ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাধ্যমে এসব চুরির তথ্য পাওয়া গেছে। তবে, এসব ঘটনায় ভুক্তভোগীরা কেউ কোনো মামলা বা অভিযোগ করেনি থানায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, সোমবার রাতের ঘটনায় পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাছাড়া, ছোটখাটো দু-একটি চুরির ঘটনা ঘটলেও এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করে না। এসব অপরাদপ্রবনতা ঠেকাতে শিগগরিই এলাকাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net