1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শারিরীক প্রতিবন্ধী শ্যামল বণিক অঞ্জন একজন প্রতিভাবান লেখক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শারিরীক প্রতিবন্ধী শ্যামল বণিক অঞ্জন একজন প্রতিভাবান লেখক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৩৭ বার

এম এইচ সোহেল: শেরপুরের কৃতিসন্তান শারিরীক প্রতিবন্ধী শ্যামল বণিক অঞ্জন একজন সৃষ্টিশীল মানুষ। মানুষের অদম্য ইচ্ছা শক্তির কাছে সব কিছু পরাজিত হয়। আবারো প্রমাণ করলের শ্যামল বণিক, যিনি শারিরীক প্রতিবন্ধী হওয়ার পরও নিজেকে লেখক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। শ্যামল বণিক অঞ্জন ১৯৯৫ সাল থেকে লেখালেখি শুরু করেন, তিনি লিখেন কবিতা-ছড়া,প্রবন্ধ,জারিগান ও নাটক। কিন্তু শ্যামল বণিক কবিতা লিখে সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন। তার লেখার বিষয় মুলত হচ্ছে, সমাজের বিভিন্ন অসঙ্গতি অনিয়ম দুর্নীতি আর শোষিত নীপিড়িত বঞ্চিতদের কেন্দ্র করেই।কল্পনার কোন স্থাণ নেই তার লেখায়। জীবন ভিত্তিক রচনাই শ্যামলের মুল উদ্দ্যেশ্য। প্রেম বিরহ থাকে কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব পায়। দেশের বিভিন্ন দৈনিক,সাপ্তাহিক ম্যাগাজিন ওয়েব ম্যাগাজিন, অনলাইন পত্রিকা ছাড়াও ভারতের বিভিন্ন পত্রিকায় কবিতা ছাপা হচ্ছে বর্তমানে। এ ছাড়াও কানাডা অষ্ট্রেলিয়ার অনলাইন পত্রিকায় কবিতা ছাপা হয়েছে। প্রকাশিত যৌথ কাব্য গ্রন্থ ৪টি। একক কোন বই এখনো প্রকাশ করতে পারেনি শারিরীক প্রতিবন্ধীতা আর অর্থ সঙ্কটের কারণে। সাহিত্যপ্রেমি শ্যামল বণিক অঞ্জন ১৯ ৭৮ সালে ২৪ সেপ্টেম্বর শেরপুর জেলায় নকলা উপজেলা জন্মগ্রহণ করেন। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় বাত জ্বর আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে যান। শ্যামল বণিক অঞ্জন সহজ সরল, নম্র,ভদ্র ও মিষ্টিভাষী একজন মানুষ। পাখি কবিতায় তিনি লিখেন,
আমার শখের বাগানটাতে
অনেক পাখির বাস,
পাখির মধুর গানের সুরে
হই যেন উদাস!
দোয়েল শালিক চড়ুই ঘুঘু
টুনটুনি আর বুলবুলি
রঙে ওদের নয়ন জুড়ায়
মনের ব্যথা সব ভুলি।
যায় উড়ে যায় বকের সারি
নীলাঞ্চলের নীল ছুঁয়ে,
সদ্য ফোটা টিয়ের ছানা
রয় বাসাতে ঘাড় নুয়ে ।
বিকেল বেলা গাছের শাখে
দেখি পাখির মিলন, লড়াই
বাবুইগুলো সুখেই আছে
নিয়ে যে শিল্পের বড়াই।
প্রতিভাবান এই কবি প্রতিদিন লিখে চলছেন কবিতা,লিখেছেন প্রায় দেড় হাজার কবিতা। শ্যামল বণিক অবসরে গান শুনতে ও ক্রিকেট খেলতে ভালোবাসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net