ঢাকা   ০৫:২৪:১৫ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

শ্রীনগরে শিশু শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩১৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া গ্রামের শিশু শ্রেণীর এক
ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন বেপারীর (৩৫) বিরুদ্ধে থানায়
মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন।
স্বপন কুকুটিয়া গ্রামের হযরত আলী বেপারীর ছেলে। ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারের দাবীতে
এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী স্বপন বেপারী গত ২৫ রমজানের দিন থেকে
শিশুটিকে ফুসলিয়ে একাধিক বার ধর্ষণের চেষ্টা করে। এতে করে শিশুটির যৌনাঙ্গে ক্ষত হয়।
এতে মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পরলে সে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরিবারটি প্রথমে
লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না বললেও পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকলে
ঘটনাটি জানাজানি হয়। শিশুটির বড় ভাই বলেন, আমার বোনটি প্রায় সময়েই প্রতিবেশী
স্বপনের ঘরে যাওয়া আসা করতো। টিভি দেখত। এই সুযোগে স্বপন অপকর্ম করে। এঘটনায়
বাবা বাদি হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।
লম্পট স্বপন ৩ সন্তানের জনক। স্বপন ও তার ভাই ময়না বেপারী ভাঙ্গারীর ব্যবসা করে। অভিযুক্ত স্বপনের
বড় ভাই ময়না বেপারী ও তার সহযোগিরা ঘটনাটি ধামাচাপা দিতে এলাকায় প্রভাব বিস্তার
করছে বলে স্থানীয়রা জানায়। অভিযুক্ত স্বপন ও তার বড় ভাই ময়নার সাথে এ বিষয়ে জানতে
যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য রতন কান্তী বাবুল চৌধুরী জানান, গত ২/৩ দিন আগে মেয়েটির পরিবার
আমাকে ঘটনাটি জানালে আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেই।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ধর্ষণ চেষ্টার
ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ পাঠানো
হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি