1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে গভীর রাতে কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে গভীর রাতে কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৩৫ বার

অশোক দাশ, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে গভীর রাতে কাভার্ড ভ্যানের সাথে রড বোঝাই লরির সংঘর্ষে গুরুতর আহত হন ২জন।
বুধবার দিবাগত গভীর রাত পৌনে চারটার সময় উপজেলার টেরিয়াইল নামক স্থানের ঢাকা-চট্টগ্রাম উক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মিগন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যন্ত্রপাতি ব্যবহার করে দূর্ঘটনায় আটকে পড়াদের গাড়ির বডিকেটে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহতরা হলেন, কাভার্ড ভ্যানের চালক মোঃ অলি(৩২) সে নোয়াখালী জেলার কাজিরহাট নবগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে, অন্যদিকে একই গাড়ির হেলপার মোঃ রাসেল (২২) সে নোয়াখালী সুবর্ণচর এলাকার মোঃ মমিন এর পুত্র।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকায় একটি রড বোঝাই লরির পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় কাভার্ডভ্যানের বডি। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net