1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত র‌্যাবের ফাঁদে ধরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত র‌্যাবের ফাঁদে ধরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩২৮ বার

সীতাকুণ্ড,চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত র‌্যাবের ফাঁদে ধরা পড়ে। উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ওয়ানশুটারগান, ৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমান দেশী অস্ত্র উদ্ধারসহ ৩ জন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ ইমাম হোসেন (২০), পিতা- আবু তালেব, ইকবাল হোসেন (২৫), এরা উভয়েই বাড়বকুণ্ড মিয়াজী পাড়া এলাকার মৃত নুরুল আলম এর পুত্র, এবং মোস্তফা কামাল (২২), ফকিরহাট এলাকার মৃত খোরশেদ আলমের পুত্র।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন রহমতপুর উত্তর সোনারপাড়স্থ কেওয়াই ষ্টীল মিলস এর পূর্ব পার্শ্বে চট্টগ্রাম-ঢাকামুখী ৫৩নং রেলওয়ে ব্রিজের উপর কতিপয় ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ৩ ডাকাতকে আটক করা হয়।পরে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের দেহ তল্লাশি করে ৩ টি ওয়ানশুটারগান, ৭ রাউন্ড গুলি। ৩ টি ছোরা, ৩ টি কিরিচ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামীসহ তারা স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও হাইওয়ে ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কের উপর রাত্রিকালীন বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজিসহ ছিনতাই রাহাজানি করে আসছে।গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২ নং আসামী ইকবাল হোসেনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net