1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমিরাতে ফিরে কোয়ারেন্টাইন আইন অমান্য করলে ৫০ হাজার দিরহাম জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

আমিরাতে ফিরে কোয়ারেন্টাইন আইন অমান্য করলে ৫০ হাজার দিরহাম জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৭৪৯ বার

এম এ নুর মালেক,
আরব আমিরাত থেকেঃ
সংযুক্ত আরব আমিরাতে ফেরত আসা প্রবাসীদের বা স্থানীয় বাসিন্দাদের বিমান বন্দরে করোনা পরীক্ষা করে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হচ্ছে, অন্যথায় আইন অমান্য করলে ৫০ হাজার দিরহাম জরিমানার মুখোমুখি হতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) জানিয়েছে যে, অন্য কোনো দেশ হতে যারা আমিরাতে ফিরে আসছেন তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষ কোভিড-১৯ রোধে নেয়া সতর্কতামূলক পদক্ষেপ সহ কোয়ারেন্টাইন আইন মেনে চলতে হবে এবং অবশ্যই আল হোসন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং সক্রিয় রাখতে হবে।

স্বল্প-ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য হোম কোয়ারেন্টাইনের সময়কাল সাত দিন এবং বেশি-ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবং যারা হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করবে তাদেরকে ৫০ হাজার দিরহাম জরিমানার মুখামুখি হতে হবে।

এনসিইএমএ আরো জানিয়েছে, ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ( নিজ ঘর বা কোন আবাসিক হোটেলে ) থাকার সময় চিকিৎসা সহ যাবতীয় ব্যয়ভার বাসিন্দাদের নিজেদেরকেই বহন করতে হবে।

ইতিপূর্বে গত ৮ জুলাই আমিরাত সরকার ঘোষনা করেছিল দুবাই আসতে ইচ্ছুক বাংলাদেশ সহ ১০ দেশের যাত্রীদের দুবাইতে প্রবেশের পূর্বে আমিরাত সরকার কর্তৃক মনোনীত নিজ দেশের মেডিকেল থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net