1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক

ঈদগাঁহ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪১৭ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁহতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।

দৈনিক সন্ধ্যাবাণীর ঈদগাঁহ প্রতিনিধি ও ডেইলি কক্সবাজার’র উপদেষ্টা সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম সম্রাটকে সভাপতি ও সিপ্লাস টিভি, আমাদের নতুন সময়, দৈনিক পূর্বদেশ পত্রিকার ঈদগাঁহ প্রতিনিধি সেলিম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে সোমবার আংশিক কমিটি ঘোষণা করেছেন সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও দৈনিক ইত্তেফাক এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কক্সবাজার জেলা সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ)’র জেলা সভাপতি মো. মিজান উর রশীদ মিজান এতে সমর্থন দেন।

দেশ ব্যাপী নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয়ে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশনার আলোকে ঈদগাঁহতে এ দুই সাংবাদিককে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি বরাবর পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের এ ক্রান্তিকালে সাংবাদিকদেরও সকলের সাথে আন্তরিক ও সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এই কমিটি ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ-প্রতিরোধে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net