1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ফ্লাইট চালু হতে পারে ৩০ জুলাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারে ফ্লাইট চালু হতে পারে ৩০ জুলাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৭৫ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর ঈদুল আজহার আগে ৩০ জুলাই থেকে কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে ফ্লাইট।

করোনার কারণে বন্ধ থাকা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল ১ জুন থেকে পর্যায়ক্রমে চালু হলেও একমাত্র কক্সবাজার রুটটিই বন্ধ ছিল। আগামী ৩০ জুলাই থেকে ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন শুধুমাত্র বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।

বেবিচক সূত্র শ্যামল বাংলাকে জানায়, এতদিন কক্সবাজার বিমানবন্দরে চিকিৎসকের অভাবে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। আজ কক্সবাজারের সিভিল সার্জন জানিয়েছেন তিনি আগামী ৩০ জুলাই থেকে বিমানবন্দরে চিকিৎসক দিতে পারবেন। ফলে ফ্লাইট চালুতে আর কোনো বাধা থাকলো না। আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ফ্লাইট চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত হতে পারে।

এদিকে ইউএস-বাংলা এবং নভোএয়ার এয়ারলাইন্স উভয়ের সঙ্গেই কথা হয় শ্যামল বাংলা প্রতিবেদকের। তারা জানায়, কক্সবাজারে ফ্লাইট পরিচালনায় তারা শতভাগ প্রস্তুত। অনুমতি পেলেই টিকিট বিক্রি শুরু হবে।

করোনা মহামারির কারণে গত ২৪ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে বেবিচক। পরে ১ জুন থেকে ধাপে ধাপে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট চলাচল শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net