ঢাকা   ১১:৪১:২৪ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

কক্সবাজারে ৯০ হাজার ইয়াবাসহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিচ ইয়াবা সহ দেলায়ার হোসেন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

আটক মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের বাসিন্দা মৃত নুরুচ্ছালামের ছেলে।

আজ বিকাল ৪ ঘটিকার সময় র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ হতে ট্রলার যোগে হিমছড়ি এসে হিমছড়ির সাহাত উসমান বিন আফনান (রাঃ) হেফজখানা পাড়ার জনৈক আবু তাহেরের মুদির দোকান সংলগ্ন টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ পাকা রাস্তার পশ্চিমপার্শ্বে মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী দেলোয়ার হোসেনকে আটক করে।

তবে তার সাথে থাকা কয়েকজন অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়।পরে আটক ব্যক্তির হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৯০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লক্ষ টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি