1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সদর হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করলেন মেয়র মুজিব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

কক্সবাজার সদর হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করলেন মেয়র মুজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৪১ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জন্য হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

শনিবার (২৫ জুলাই) দুপুরে হিলডাউন সার্কিট হাউস হলরুমে জেলা প্রশাসকের কাছে পূর্ব ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তিনি ক্যানোলাটি হস্তান্তর করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামাল হোসেন।

মেয়র মুজিবুর রহমানের মরহুম পিতা হাজী ছিদ্দিক আহমদ, মাতা হাজী কুলসুম বাহার ও স্ত্রী আরজিনা রহমানের ইছালে সওয়াবের উদ্দেশ্যে মানবিক বিবেচনায় এই ক্যানোলা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি শ্রাবস্তী রয়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) সরওয়ার কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক প্যানেল মেয়র -২ হেলাল উদ্দিন কবির, মুক্তিযোদ্ধা আবু তাহের, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান রশিদ আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ডাঃ রফিকুস সালেহীন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক, আলহাজ্ব মোঃ আজিম,ইঞ্জিনিয়ার জোবায়ের ইসলাম, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, মিজানুর রহমান হেলাল।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর মেয়রের পিআরও সাংবাদিক আহসান সুমন।

মোনাজাত পরিচালনা করেন মৌলভী আনোয়ার ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net