1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা কে জয় করলেন রাঙ্গাবালী থানার উপপরিদর্শক নাজমুল হাসান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

করোনা কে জয় করলেন রাঙ্গাবালী থানার উপপরিদর্শক নাজমুল হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২৩৮ বার

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী প্রতিনিধি:
করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। ২২ দিন আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার সন্ধা ৯টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নাজমুল হাসান বলেন, আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার উপরে যিনি আমায় করোনা ভাইরাস থেকে মুক্ত করেছেন। আরো কৃতজ্ঞতা জানাই যিনি সবসময় আমার খেয়াল রেখেছেন আমার অভিভাবক জনাব মঈনুল হাসান পিপিএম স্যার,অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ স্যার, আমার সহকর্মী আত্মীয়-স্বজন ও আমার সাংবাদিক ভাইদের যারা সব সময় আমার খোঁজ খবর রেখেছেন। তিনি আরো বলেন,দায়িত্ব পালন করতে বিভিন্ন স্থানে যেতে হয়েছে। কাজ করতে হয়েছে জনসমাগমের মধ্যেও। সেই সময় নিজের মধ্যে একধরণের আতঙ্ক তৈরি হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসি। পরীক্ষায় আমার করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের দেয়া গাইডলাইন মেনে চলেছি। আল্লাহর রহমতে এখন সুস্থ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net