1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা জয় করে ফের কর্মস্থলে তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

করোনা জয় করে ফের কর্মস্থলে তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪১৮ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
করোনায় (কোভিড-১৯) জয় করে সুস্থ হয়ে ফের কর্মস্থলে ফিরেছেন কুমিল্লা তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সরফরাজ হোসেন খান। রবিবার (২৬ জুলাই) নিজ কর্মস্থল তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডা. সরফরাজ হোসেন খান করোনার উপসর্গ দেখা দেয়ার পর নমুনা সংগ্রহ করে গত ৫ জুলাই পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ৮ জুলাই রাতে পাওয়া রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এরপর হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় আবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে রিপোর্টে নেগেটিভ আসে। আক্রান্ত হওয়ার প্রায় ১৮দিন পর পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে যোগদানের পর দাফতরিক কার্যক্রম শুরু করেন এ করোনা জয়ী স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান এর কাছে করোনা জয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভয়কে সাহস দিয়ে জয় করতে হবে। করোনা পজিটিভ হলেই ভেঙ্গে পড়া যাবে না। মনের ভেতর সাহস রাখতে হবে। আর চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের পাশাপাশি কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। তাহলে করোনাকে জয় করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net