1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪২২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করার অপরাধের মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হয়ে বিচারাধীন থাকায় মামলাটির আসামী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মো. রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এর বিরুদ্ধে জনৈক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অপরাধে দায়েরকৃত মামলা নং-১০৯/০১ (পাকুন্দিয়া থানার মামলা নং-১৫(৬)৯৯, জিআর -২৪৯(২)৯৯) এ বিজ্ঞ আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হয়ে বর্তমানে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, কিশোরগঞ্জে বিচারাধীন আছে; এবং

যেহেতু হত্যা মামলার একজন আসামী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আসীন থাকলে পরিষদের প্রতি জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে যা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর তথা জনস্বার্থের পরিপন্থী;

সেহেতু সরকার জনস্বার্থে তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন;

এমতাবস্থায়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১] এর ১৩খ(১) ধারা অনুসারে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. রফিকুল ইসলাম রেনু, কে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো; এবং পাকুন্দিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।

জনস্বার্থে জারী করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. রফিকুল ইসলাম রেনু দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net