ঢাকা   ০৯:০৩:০১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৭০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার লাকসামে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সুমন মিয়া (৪৫)। ওই পাষণ্ড বাবাকে আজ শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রামে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযোগে জানা যায়, কন্যার বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে গেল কয়েক মাস যাবত ধর্ষণ করে আসছিল। পরিবারে তার সৎ মা রয়েছে। এতে সে বাঁচার জন্য সৎ মায়ের সহযোগিতা চেয়ে বাঁচতে পারেনি। এদিকে সে প্রতিবাদ করলে তাকে মারধর করে বেঁধে রাখত। তাই সে থানায় আশ্রয় নেন।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই মেয়ে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে বৃহস্পতিবার দুপুরে তার পিতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে। এছাড়াও ওই মেয়ের পিতার সঙ্গে তার মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। বর্তমানে সুমন তৃতীয় স্ত্রী নিয়ে সংসার করছেন। তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি