1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বড় বড় গর্তে পরিণত! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বড় বড় গর্তে পরিণত!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার

এস এম শাহজালাল,লাকসাম প্রতিনিধি:
কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে চালক ও যাত্রীদের দুর্ভোগ। ভোগান্তিতে পড়েছেন । লাকসাম,কুমিল্লা,চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুরের বিভিন্ন উপজেলার পণ্যবাহী পরিবহন চালক ও যাত্রীরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে। জরাজীর্ণ এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগের শিকার হচ্ছেন লাখ লাখ মানুষ।
গতকাল শনিবার নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লাকসাম,খিলা,জনশন বাজার, বাঘমারা বাজার, , সড়ক ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। পিচ ঢালাই সড়কের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাতের বেলায় এসব গর্তে যাত্রী ও মালবাহী গাড়ির চাকা আটকে গিয়ে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, সৃষ্টি হচ্ছে যানজট। দীর্ঘদিন এ সড়কটি সংস্কার না করায় যাতায়াত করতে গিয়ে নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও ভোলাসহ অন্য জেলার হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। ভারী বর্ষণ শুরু হলে সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা গর্তে ইট বিছিয়ে এবং সুরকি ও বালু দিয়ে রোলার মেশিনে চাপা দিয়ে তাদের দায়িত্ব শেষ করেন।
এ সড়ক দিয়ে প্রতিদিন নোয়াখালী, সোনাপুর, মাইজদী, চৌমুহনী, সোনাইমুড়ী, রামগঞ্জ, চাঁটখিল, আলেকজেন্ডার, রামগতি, রায়পুর, লক্ষীপুর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ থেকে হাজার হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। সড়কটির দুরবস্থার কারণে পণ্যবাহী যানবাহন চালকরা ব্যবসায়ীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করেন। যার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। ৫০ মিনিটের দূরত্বের এ পথ পার হতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে।
নোয়াখালী-সোনাইমুড়ী-চৌরাস্তা-বিপুলাসার-লাকসাম জংশন-বাঘমারা বাজার এলাকার সড়কের পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে স্থানীয় ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা যোগে শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চলাচল করতে গিয়ে গর্তে পড়ে যানবাহন উল্টে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ কারণে এ পথে কোনো রিকশা, সিএনজি ও অটোরিকশা যেতে চায় না। চালক যেতে রাজি হলেও ৩০ টাকার ভাড়া ৬০ টাকা দাবি করে।
লাকসামের বাঘমারা, জংশন, খিলাবাজার, বিপুলাসার ও নাথের পেটুয়া বাজার এলাকার রাস্তা সরু হওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে। সড়কটির দু’পাশে পানি নিষ্কাশনে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। কয়েকজন যাত্রী শ্যামল বাংলাকে বলেন, এ সড়ক দিয়ে সিএনজি ও রিকশায় যাতায়াত করার সময় আতঙ্কে থাকি। মনে হয় গাড়ি উল্টে যাচ্ছে।
বাসচালক দেলোয়ার হোসেন দৈনিক শ্যামল বাংলার কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, নোয়াখালী-কুমিল্লা সড়ক থেকে প্রত্যন্ত গ্রামের রাস্তা আরো ভালো। এ সড়কের ওপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে শরীর ব্যথা ও গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়।
স্থানীয়রা জানান, আমরা জানি ফোর লেনের কাজ চলছে, তবে বর্তমানে কিছু ইটের কংকর ও বালু দিলে কোনো রকম যাতায়াত করার উপযোগী হইতো। আমরা আপনাদের মাধ্যমে প্রসাশনের নিকট জোর দাবী জানাচ্ছি যাতে করে দ্রুত ফোর লেনের কাজ শেষ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net