1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কে হচ্ছেন হেফাজতের মহাসচিব বিদায় নিচ্ছেন বাবুনগরী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

কে হচ্ছেন হেফাজতের মহাসচিব বিদায় নিচ্ছেন বাবুনগরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

(বিশেষ প্রতিবেদক) মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর মাশুল দিতে হচ্ছে মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। মাশুল হিসেবে হেফাজতে ইসলাম থেকে বিদায় হচ্ছেন তিনি। এদিকে আলোচিত মহাসচিব বাবুনগরীর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছেন হেফাজতের চার নেতা। কয়েকদিনের মধ্যেই হেফাজতে ইসলামের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিসে শূরা’ নির্ধারণ করবে আমিরের ‘রানিংমেট’।

হেফাজতে ইসলামের প্রভাবশালী একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমিরের সঙ্গে মহাসচিবের দ্বন্দ্বে জড়ানোকে ভালোভাবে নেননি নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরা সদস্যরা। তাই হেফাজতে ইসলামের যাবতীয় কর্মকান্ড থেকে মাইনাস হচ্ছেন জুনায়েদ বাবুনগরী। শিগগির বৈঠকে বসে নির্ধারণ করা হবে হেফাজতে ইসলামের নতুন মহাসচিব। ’
হেফাজতে ইসলামের একাধিক সূত্রে আরও জানা যায়, আমিরের সঙ্গে দ্বন্দ্বের কারণে বর্তমান মহাসচিব জুনায়েদ বাবুনগরীর বিদায় এক প্রকার নিশ্চিত। তাই পরবর্তী মহাসচিব হিসেবে কয়েকজনের নাম উঠে আসছে আলোচনায়। তাদের মধ্যে রয়েছেন হেফাজতের প্রভাবশালী দুই নেতা হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা শেখ আহমদ ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমেদ দিদার কাসেমী। এ ছাড়া নাজিরহাট মাদ্রাসার পরিচালক ও যুগ্ম-মহাসচিব মাওলানা সলিমুল্লাহ, বেফাক মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল কুদ্দুসের নাম শোনা যাচ্ছে।

আরেকটা সূত্র জানায়, হেফাজতে ইসলামের বর্তমান কমিটির আমির ও মহাসচিব হাটহাজারী মাদ্রাসা থেকে নির্বাচিত করা হলেও আগামী কমিটির ধরনে কিছুটা পরিবর্তন আসতে পারে। বর্তমান আমির আল্লামা আহমদ শফীকে আমির রেখে ঢাকা কেন্দ্রিক কোনো নেতাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। এতে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে। এক্ষেত্রে ঢাকায় অবস্থান আছে এবং গণমাধ্যমের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে এমন কাউকে মহাসচিব করা হতে পারে। ঢাকা থেকে মহাসচিব হওয়ার জন্য হেফাজতে ইসলামের বর্তমান যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আলোচনায় থাকলেও তিনি এ মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে রাজি নন বলে জানা গেছে। এ ক্ষেত্রে মহাসচিব হিসেবে দেখা যেতে পারে মাওলানা আবদুল কুদ্দুসকে। চট্টগ্রাম থেকে কাউকে মহাসচিব করা হলে এ ক্ষেত্রে এগিয়ে আছেন মাওলানা শেখ আহমদ কিংবা মাওলানা আহমেদ দিদার কাসেমী। এদিকে চমক হিসেবে পরবর্তী মহাসচিব পদে আসতে পারেন বর্তমান যুগ্ম-মহাসচিবদের একজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net