1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চোরাই গর্জন কাঠ ভর্তি ট্রাক জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

খুটাখালীতে চোরাই গর্জন কাঠ ভর্তি ট্রাক জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬৭৬ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:
কক্সবাজার উত্তর বনবিভাগের
ফুলছড়ি রেঞ্জাধীন খুটাখালী বনবিটে বনাঞ্চলের মুল্যবান গাছ কেটে পাচারের সময় চোরাই গর্জন কাঠ ভর্তি একটি ট্রাক (ডাম্পার) জব্দ করেছে বনকর্মীরা।

শনিবার ৪ জুলাই ভোররাতে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার নেতৃত্বে একদল বনকর্মী খুটাখালী কালাপাড়া এলাকায় এ অভিযান চালায়।
আটক কাঠ ও ট্রাকের মুল্য অন্তত ১৫ লাখ টাকা।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, করোনা সংকটের সুযোগে খুটাখালী বিটের কালাপাড়া এলাকায় বনাঞ্চল ধ্বংস করে মুল্যবান কাঠ ডাম্পার যোগে পাচারের খবর পেয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো তহিদুল ইসলামের নির্দেশে ৪ জুলাই ভোররাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এসময় মূল্যবান গর্জন গোলকাঠ বোঝাই একটি ড্যাম্পার গাড়ি অাটক করা হয়। চালক ও কাঠ পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।

আটককৃত গাড়িটি ফুলছড়ি রেঞ্জ হেফাজতে আনা হয়েছে।
এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযানে খুুুটাখালী বিটের বনকর্মী, ফুলছড়ি বিটের হেডম্যান আবদু শুক্কুরসহ একদল বনকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net