1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর আলী আকবর চেয়ারম্যানের জানাযা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

খুটাখালীর আলী আকবর চেয়ারম্যানের জানাযা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪২০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার খুটাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আলী আকবর চেয়ারম্যানের নামাযে জানাযা সোমবার ২০জুলাই সকাল ১০টায় স্থানীয় অঙ্গীকার খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা রমজান আলী।

জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, মরহুমের বড় ছেলে ঈদগাঁহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজের শিক্ষক অধ্যাপক শফিকুর রহমান নসিমি প্রমুখ। জানাযায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব আলী আকবর চেয়ারম্যান (৮১) রোববার ১৯জুলাই বিকাল ৩টার দিকে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যম মেদাকচ্ছপিয়া ছারিঘোনা গ্রামের বাসিন্দা আলী আকবর চেয়ারম্যান মৃত্যুকালে স্ত্রী, ১০ছেলে ও ৭কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net