1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাশিনগর-জয়মঙ্গলপুর সড়কের বেহাল দশা, যেন দেখার কেউ নেই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

চৌদ্দগ্রামে কাশিনগর-জয়মঙ্গলপুর সড়কের বেহাল দশা, যেন দেখার কেউ নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৫৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটির সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসিকে। নিলক্ষীবিষ্ণপুর এবং জয়মঙ্গলপুর গ্রামের একমাত্র পাকা সড়ক এটি। সামান্য বৃষ্টি হলেই চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এ রাস্তাটি। স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথ দিয়েই যাতায়াত করে। বর্তমানে রাস্তায় হাঁটু সমান পানি আর কাঁদার জন্য পায়ে হেঁটে যাওয়ার অবস্থা নেই বললেই চলে। অন্য সময় রাস্তাটির অবস্থা কিছুটা ভালো থাকলেও চলমান বর্ষা মৌসুমের কারণে রাস্তাটির অবস্থা আরো খারাপ হয়ে গেছে।

সড়কের বেশকিছু স্থানে খানা-খন্দ সৃষ্টির ফলে পানি জমে একাকার হয়ে গেছে। ব্যাটারী চালিত অটো-রিকসা ও সিএনজি সহ ছোট যানবাহনগুলো চলাচলে নানা সমস্যায় পড়ছেন চালকরা। অনেক সময় গর্তে আটকা পড়ে ছোট যানগুলো বিকল হয়ে যাচ্ছে। এতে যাত্রী দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয় অটো-রিকসা ও সিএনজি চালকরা জানান, এলাকাবাসী সহ আমরা বেশ কয়েকবার টাকা দিয়ে শুরকি ফেলেছি। তাতেও কোনো লাভ হয়নি। এমতাবস্থায় রাস্তাটির দ্রুত সংস্কারের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। এবিষয়ে জানতে চাইলে রাস্তাটির দ্রুত সংস্কারের আশ্বাস দেন কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net