1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বানু ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

চৌদ্দগ্রামে বানু ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩২১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটায় বানু ভূঁইয়া ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহফুজ আলম। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভাপতি আবদুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু বকর ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গাজী শফিকুর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি নুরুল আমিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া, আবদুল হাকিম ভূঁইয়া, আলহাজ্ব আবদুল মালেক ভূঁইয়া, আবদুল আজিজ ভূঁইয়া, আলহাজ্ব তনু মিয়া ভূঁইয়া, আবু নছর ভূঁইয়া, ফটিক মিয়া ভূঁইয়া, আলহাজ্ব ইব্রাহিম ভূঁইয়া, আবদুল মান্নান ভূঁইয়া, পরিচালনা কমিটির সভাপতি মীর হোসেন ভূঁইয়া মীরু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ হোসাইন ভূঁইয়া, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, সমাজসেবা সম্পাদক মুবাশ্বিরুল ইসলাম ভূঁইয়া ও দপ্তর সম্পাদক ফারুক হোসেন ভূঁইয়া। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net