1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিশিষ্টজন মাস্টার দেলোয়ার’র ইন্তেকাল, জানাযা শেষে দাফন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চৌদ্দগ্রামে বিশিষ্টজন মাস্টার দেলোয়ার’র ইন্তেকাল, জানাযা শেষে দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৪৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার দেলোয়ার হোসেন বেপারী (৭৪) সোমবার (২৭ জুলাই) দুপুরে বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মরহুম চাঁন মিয়া বেপারীর তৃতীয় পুত্র এবং মো. ইউসুফ বেপারীর পিতা। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার বা’দ মাগরিব করপাটি পশ্চিমপাড়া শাহী ঈদগাঁহ ময়দানে মরহুমের জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাস্টার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net