ঢাকা   ০৬:২৬:৫৫ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঝিনাইদহে এক ভাইয়ের দায়ের কোপের আঘাতে অন্য তিন ভাই যখম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৯২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে এক ভাইয়ের দা এর কোপে অন্য ৩ ভাই গুরুতর যখম হয়েছে। বুধবার দুপুরে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলো, গান্না গ্রামের মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা মজনু, কবির হোসেন ও জামির হোসেন।

আহত জামির হোসেন বলে, তার ভাই গোলাম মোস্তফা মজনুর সাথে অন্য ভাই মোফাজ্জেল হোসেনের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রথমে ভাই গোলাম মোস্তফা মজনুকে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে যখম করে। পরে খবর পেয়ে আমরা দুই ভাই আহত ভাইকে উদ্ধার করতে গেলে আমার এবং আমার আরেক ভাই কবির হোসেনকে কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। মজনু ভাইয়ের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর হাসপাতালে রেফার্ড করে ঝিনাইদহ সদর হাসপাতাল।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ করলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি