1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমায় পুলিশের উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ডেমায় পুলিশের উচ্ছেদ অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৫৫ বার

ডেমরা প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরায় ট্রাফিক ও ডেমরা থানা পুলিশের সমন্বয়ে প্রধান সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ওই দুই সড়কের পাশে অবৈধ শতাধিক স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়কে যানজটসহ বিশৃঙ্খলা, চাদাবাজি ও নানা প্রতিবন্ধকতা দূর করতেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এ বিষয়ে ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সাইফুল ইসলাম বলেন, কতিপয় অবৈধ দখলদার ও প্রভাবশালী মহল ডেমরায় সড়কের দুই পাশে দখলযজ্ঞে মেতেছিল। আর এসবকে কেন্দ্র করে চলছিল চাদাবাজি। তাই সড়কের পাশের অবৈধ স্থাপনাগুলো সব উচ্ছেদ করা হয়েছে যা অব্যাহত থাকবে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান সাজ্জাদ বলেন, ডেমরায় চাদাবাজি-ধান্দাবাজি ও দখলবাজি কোনভাবেই থাকবে না। আর চাদাবাজ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা নেওয়া হবে। আর এ ধরনের অভিযান আগেও করা হয়েছিল। এলাকায় মানুষের শুশৃঙ্খল জীবনযাপনের জন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net