1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাহলে জিয়াকে অস্বীকার করুন! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

তাহলে জিয়াকে অস্বীকার করুন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬৯৪ বার

আবু রুশদ:
চীন, চীন করছেন?! সব সুবিধা নিচ্ছেন চীন থেকে? প্রকল্প,বিশাল সেতু নির্মাণ, ট্যাংক-কামান- ফ্রিগেট-জঙ্গী বিমান! বিশাল সমরশক্তি। চীনের সহযোগিতায়? তাহলে এই স্মার্ট জেনারেলের নাম টা আড়ালে কেন? মাত্র সাড়ে তিন বছরে এই অসম সাহসী জেনারেল এক ডিভিশন সৈন্য সংখ্যাকে পাঁচ ডিভিশনে উন্নীত করেন চীনের প্রত্যক্ষ সাহায্যে। তাকেই ভুলে যাওয়া? আধিপত্যবাদ রুখে দাঁড়ানোর সাহস সবার হয় না, জীবন-পদ-পদবী এদের কাছে সবার উপরে। জিয়া আধিপত্যবাদ রুখে দাঁড়িয়েছিলেন। জীবনটা ওইজন্যই তার চলে যায় মাত্র ৪৫ বছর বয়সে!
চীনের প্রশংসা করবেন, চীনের অর্থনৈতিক সহায়তা নিবেন, চীনের কাছে আশ্রয় চাইবেন তো জিয়ার নাম নিতে হবে।
মধ্যপ্রাচ্যে কোটি বাংলাদেশীর পাঠানো রেমিটেন্স নিয়ে কথা বলবেন, গর্ব করবেন, জিয়ার নাম নিতে হবে। পথটা তো ওই জেনারেলই দেখিয়ে দিয়ে গেছেন!
নাম নিবেন না, কিন্তু চীন চীন করে বুক ফাটাবেন ,তাহলে আপনি অকৃতজ্ঞ। রেমিট্যান্স নিয়ে চাঙ্গা হবেন, কিন্তু জিয়ার বদনাম করবেন,তাহলেও আপনি অকৃতজ্ঞ। অনেকের আবার ভাবখানা এমন যে এই নামে কেউ ছিলোই না! থাকলেও তাঁর নাম নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে!
জিয়াকে অপছন্দ, অশ্রদ্ধা, অপমান করলে আগে চীনের নাম মুখে নিয়েন না। সব সামরিক সহযোগিতা অস্বীকার করেন। মধ্যপ্রাচ্য থেকে সবাইকে ফিরিয়ে এনে জিয়ার কীর্তি মুছে ‘অশেষ সোয়াব হাসিল করেন’!
বাংলাদেশ তৈরির কথা আসলে বঙ্গবন্ধুর নাম আসতেই হবে। তাকে অস্বীকার করলে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করা হয়। জিয়াকেও অস্বীকার করলে আধিপত্যবাদকে সাদর আমন্ত্রণ জানানো হয়।
দেখি এমন একটি , মাত্র একটি মানুষ বের করুন এই ছবির মানুষটির মতো … এমন মেসমেরাইজি়ং!!!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net