1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় বন্যায় ৪২শ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

নওগাঁয় বন্যায় ৪২শ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৬৩ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁয় আত্রাই নদীর বেশ কয়েকস্থানে বাঁধ ভেঙ্গে, যমুনা নদীর শহররক্ষা বাঁধের আউটলেট দিয়ে পানি প্রবাহিত হয়ে এবং উজান থেকে নেমে আসা পানিতে জেলায় কমপক্ষে ৪ হাজার ১শ ৯৪ হেক্টর জমির বিভিন্ন ফসল এবং বীজতলা তলিয়ে গেছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জানিয়েছেন নওগাঁ সদর উপজেলায় যমুনা ও আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে আউটলেট দিয়ে পানি প্রবেশ করে হাপানিয়া, দুবলহাটি, হাঁসাইগাড়ি, বলিহার, শিকারপুর ইউনিয়ন ও পৌর এলাকায়, উজানের ঢল ও অতি বৃষ্টির কারনে রানীনগর উপজেলার খট্টেশ্বর, গোনা, মিরাট ও বড়গাছা ইউনিয়ন, আত্রাই উপজেলায় আত্রাই নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে উপজেলার ৮টি ইউনিয়নের সবগুলো, উজানের ঢল ও অতি বৃষ্টির কারনে ধামইরহাট উপজেলার ধামইরহাট সদর, আড়ানগর, জাহানপুর ইউনিয়ন ও ধামইরহাট পৌরসভা এলাকা, মান্দা উপজেলায় আত্রাই নদর পৃথক ৪টি স্থানে বাঁধ ভেঙ্গে তেঁতুলিয়া, বিষ্ণপুর, কালিকাপুর, কশব, কাঁশোপাড়া ও নুরুল্যাবাদ ইউনিয়ন এবং সাপাহার উপজেলায় পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়ে ¯øুইসগেইট দিয়ে পানি প্রবেশ করে শিরন্টি, আইহাই ও পাতাড়ী ইউনিয়নে এসব ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
এসব এলাকায় নিমজ্জিত ফসলের মধ্যে রয়েছে ৩ হাজার ৩শ ২৯ হেক্টর জমির রোপা আউশ, ৫০ হেক্টর জমির রোপা আমন, ৩৭৬ হেক্টর জমির রোপা আমনের বীজতলা, ২শ হেক্টর জমির বোনা আমন, ১৪৭ হেক্টর জমির বিভিন্ন জাতের সব্জি, ১১ হেক্টর জমির মরিচ এবং ৮১ হেক্টর জমির পাট।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেছেন এই পরিমান ফসল কেবলমাত্র পানিতে নিমজ্জিত হয়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে বলেই এসব ফসল পুরোপুরি বিনষ্ট হবে কিনা তা এখনও বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net