1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ৬টি মোটরসহ চোর চক্রের ২সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

নওগাঁয় ৬টি মোটরসহ চোর চক্রের ২সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪০৩ বার

নওগাঁ প্রতিনিধি:
সাড়ে ৫৬ হাজার টাকা মূল্যের ৬টি মোটর ও বৈদ্যুতিক তারসহ চোর চক্রের ২সদস্যকে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকাদিন নিমতলী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) এবং একই উপজেলার চকাদিন মোল্লাপাড়া গ্রামের মোহসীন প্রামানিকের ছেলে শাহিনুর প্রামানিক (২৪)।

এবিষয়ে বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি কেএম শামসুদ্দিনের নেতৃত্বে এসআই মহসিন রেজা, মোস্তফা কামাল, এএসআই ফেরদৌস আলী, মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার নিজ এলাকা থেকে বিকেলে তাদেরকে আটক করা হয়েছে।

তাদের দেয়া তথ্য মতে, তাদের দখল হতে ৫৬ হাজার ৫শ টাকা মূল্যের ৬টি হর্স মোটর ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল রানীনগর থানায় দন্ডবিধি আইনের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ০৭।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার, ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net