ঢাকা   ০৩:৩৪:২১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪৫৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর সাহেপ্রতাব থেকে এক হাজার পিস ইয়াবাসহ পাভেল মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাভেল মিয়া সদর থানার সাহেপ্রতাব গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ ও সহকারী উপ পরিদর্শক রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকার সাহেপ্রতাবে অভিযান পরিচালনা করেন। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী পাভেলকে আটক করে তার দখল থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি