1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীবাসীর আস্থা অর্জন করেছে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

নরসিংদীবাসীর আস্থা অর্জন করেছে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬৭৪ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। যিনি ১ম বছরেই নরসিংদীবাসীর মন জয় করে নিয়েছেন। করোনাকালে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতিক।

গত বছর ২৮ জুলাই নরসিংদী জেলায় এসপি হিসেবে দায়িত্ব নেন পুলিশের এই কর্মকর্তা। সেবা, সততা, নিষ্ঠা আর আন্তরিকতা দিয়ে তিনি ইতোমধ্যে নরসিংদীবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বলা চলে, পুলিশ সম্পর্কে মানুষের কিছু জায়গায় নেতিবাচক ধারণা ছিল তা প্রথম বছরে বদলে দিয়েছেন এই পুলিশ সুপার।

জানা যায়, নিরলস পরিশ্রমী মেধাবি এই কর্মকর্তার কারণে নরসিংদীর সাধারণ মানুষ আজ পুলিশকে তাদের রক্ষক ভাবতে শুরু করেছে। করোনা মোকাবেলায় জেলাবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি জেলা পুলিশকে মানবিক কাজে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন।

তার ১ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তার সুন্দর ও সুস্থ্য জীবন কামনা করছি। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মিডিয়ার সমন্বয়ক রূপম কুমার সরকার পিপিএম জানান, করোনা যুদ্ধে আপনারা ঘরে থেকে পুলিশকে সহযোগীতা করুন। আমাদের পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ দিন-রাত নিরলসভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জেলায় ৭টি থানার গ্রাম মহল্লা, পাড়ায় পুলিশ প্রশাসনের সকল ইউনিট নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছেন। সন্ধ্যার পরে কোন রকম ঘরের বাইরে থাকা যাবে না, এমন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। শুধু তাই নয়, যারা ঘরের বাইরে বের হচ্ছেন, তাদেরকে ঘরে থাকার জন্য জেলা পুলিশের মহড়ার মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচি বার বার পরিচালনা করেছেন।

পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম বলেন, ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ এড়াতে সকলে ঘরে থাকুন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। আপনাদের কোন প্রকার সহযোগিতার প্রয়োজনে বা আপনার কাছে কোন গোপনীয় তথ্য থাকলে তা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ এর ইনবক্সে জানাতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net