1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট পৌরসভার ৫২ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

নাঙ্গলকোট পৌরসভার ৫২ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৩৮৯ বার

রবিউল তালুকদার মিলন,
নিজস্ব প্রতিবেদক:

আজ কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা সম্মানিত মেয়র জনাব আব্দুল মালেক সাহেব ২০২০-২১ অর্থবছরের জন্য ৫২ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা করেন। সোমবার সকালে পৌর কার্যালয়ে আয়োজিত বাজেটোত্তর মতবিনিময় সভায় পৌর মেয়র আব্দুল মালেক এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ৭১ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৪২ লাখ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১ লাখ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা। এতে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৪২ লাখ টাকা। ২৯ লাখ টাকা উদ্বৃত্ত রেখে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে নিজস্ব আয়ের উৎস হিসেবে বিভিন্ন প্রকার ট্যাক্স লাইসেন্স নবায়ন, যানবাহনসহ বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিদ্যু বিল ও আনুষাঙ্গিক খরচ পরিশোধসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে।
ইতোমধ্যে সার্বিক উন্নয়নের মাধ্যমে নাঙ্গলকোট পৌরসভাকে ‘গ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পৌর মেয়র আব্দুল মালেক।
মতবিনিময় সভায় পৌর কাউন্সিলর মোশারফ হোসেন, আক্তার হোসেন, রেয়াজুল হক, এমরান হোসেন, নিজাম উদ্দিন মজুমদার, মহিন উদ্দিন, সাবিনা ইয়াসমিন, খুরশিদা আক্তার, ছালেহা বেগম, পৌর সচিব মহসিনুর রহমান খান, প্রকৌশলী সাইফুর রহমান, হিসাব রক্ষক মর্জিনা আক্তার, অফিস সহকারী আলমগীর কবির সোহেল সহ অন্যান্য কর্মকর্তা-কর্মাচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net