1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাটকেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

নাটকেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৬৭৫ বার

ইমরুল শাহেদ : চিত্রনায়িকা মৌমিতা মৌ এখন ঈদের নাটক নিয়ে ব্যস্ত। ঈদের নাটকের কাজ নিয়ে গত কয়েকদিন থেকে তার ব্যস্ত সময় কাটছে বলে জানালেন। তিনি ইতোমধ্যে দুটি নাটকের কাজ করেছেন এফডিসির উল্টো দিকের প্রিয়াংকা শুটিং হাউজে। এর মধ্যে একটি হলো নাট্যনির্মাতা আদিত্য জনি পরিচালিত টু-লেট পার্টনার। সাত পর্বের এই নাটকটি প্রচারিত হবে নাগরিক টিভিতে। এই নাটকটি রচনা করেছেন মির্জা রাকিব। এই নাটকটিতে মৌমিতা ছাড়াও কাজ করছেন প্রকৃতি, সায়মা রুশা, আশিক, আরফান, রেবেকা প্রমূখ। এছাড়া তিনি মাইনুল হোসেন খোকনের সোহরাব রুস্তম, সাদেক সিদ্দিকীর জামাই সাহেব এবং মীর সাব্বিরের মুক্ত ধারাবাহিক দাদো-তে কাজ করছেন। তিনি বলেন, ‘নাটকে কাজ করতে আমার ভালোই লাগছে। ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি নাটকে নিয়মিত কাজ করব।’ মৌমিতা এ পর্যন্ত ১০টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ছয়টি ছবি মুক্তি পেয়েছে। চারটির কাজ শেষ করেছেন। পরিচালক মিজানুর রহমান মিজানের দুটি ছবি – রাগী ও তোলপাড়, তাজু কামরুলের রক্তাক্ত সুলতানা ও তাজুল ইসলামের গোপন সংকেত রয়েছে মুক্তি না পাওয়া ছবিগুলোর মধ্যে। তবে জানা গেছে, তার পরিবারের সিনেমায় কাজ করার চেয়ে নাটকে কাজ করার ব্যাপারে আগ্রহ বেশি। নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিবারের আকাংখাই পূরণ করছেন বলে ধরে নেওয়া যায়। ইডেন তেকে স্নাতকোত্তর করা মৌমিতার ওপর বিয়ের ব্যাপারেও চাপ আছে, যা এখন পর্যন্ত তিনি এড়িয়ে যেতে সমর্থ হয়েছেন। ২০১৩ সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ মুক্তি পায়। এরপর একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’, ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানী’, মালেক আফসারীর ‘অন্তর্জ্বালা’ ও বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’ ছবিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net