ঢাকা   ০৬:৩৩:৪৮ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

নির্লোভ ও ত্যাগের জন্য খলিলুল রহমান চৌধুরী সমাজের দর্পণ : রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৬৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রামঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান একজন সৎ ও ত্যাগী নেতা ছিলেন। যা বর্তমান সমাজের জন্য দর্পণ।

তিনি একাধারে বাংলাদেশের মধ্যে বয়োজ্যেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ছিলেন, ছিলেন তিনি পৌরসভার মেয়র, এবং উপজেলা আওয়ামীলীগের প্রায় টানা ১৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ টানা ১২ বছর ক্ষমতায় থাকার পরও খলিলুল রহমান তার টিনের ঘর পরিবর্তন করেননি। তিনি সততার অনন্য নজির স্থাপন করেছেন।

এই নির্লোভ নেতার প্রতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ওবায়দুল কাদের এমপিসহ শীর্ষস্থানীয় অনেকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে খলিলুল রহমানের জানাযায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
খলিলুল রহমান এর জানাযায় অংশগ্রহণ করার জন্য তথ্যমন্ত্রী ঢাকা থেকে রাঙ্গুনিয়ায় ছুটে আসেন।

তথ্যমন্ত্রী বলেন, খলিলুর রহমান একাধারে বঙ্গবন্ধুর কর্মী, ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত একজন কর্মী। মুক্তিযুদ্ধের পক্ষের একজন আর্দশ সৈনিক।

তিনি বার্ধক্যজনিত নানা সমস্যা এবং করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি