1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন সংস্কৃতিকর্মী সুব্রাহ সেন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন সংস্কৃতিকর্মী সুব্রাহ সেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৯০ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তা ফান্ড থেকে অনুদান পেয়েছেন- চট্টগ্রাম মহানগর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুব্রাহ মনিয়াম সেনগুপ্ত।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও হাটহাজারীর কৃতি সন্তান মো. রাশেদুল ইসলাম রাসেল তাঁর উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার উক্ত চেক রোববার (১২ জুলাই) সকালে তাঁকে হস্তান্তর করেন।

উল্লেখ্য- সাংস্কৃতিককর্মী সুব্রাহ মনিয়াম সেনগুপ্ত কয়েক বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আবেগাপ্লুত এই সংস্কৃতিকর্মী বলেন- আমার মতো ক্ষুদ্র কর্মীর খবরও জননেত্রী শেখ হাসিনা রেখেছেন, এমন মানবিক একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা ধন্য, যিনি দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্ছেন’

নিয়মিত চিকিৎসার খোঁজ খবর নেওয়ায় সাংস্কৃতিককর্মী সুব্রাহ মনিয়াম সেনগুপ্ত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির প্রাক্তণ নেতা রাশেদুল ইসলাম রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net