1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বগুড়া -১ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সাহাদারা মান্নান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত 

বগুড়া -১ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সাহাদারা মান্নান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৯০ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টারঃ বগুড়া হতে ফিরে, গত ১৮ জানুয়ারি আব্দুল মান্নান এমপি মৃত্যু বরন করায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনটি শূন্য হয়। এই শুন্য আসনে মান্নান এমপির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য নৌকা প্রতিক দিয়ে মান্নান পত্নীকে মনোনয়ন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় দেশের চলমান করোনা পরিস্থিতির মর্ধ্যেই শুন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ পেয়েছেন ১ হাজার ৫৬৩ ভোট।
মঙ্গলবার রাত ১০টায় রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য প্রার্থী জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল) পেয়েছেন, এক হাজার ২৫১ ভোট, ভোট বর্জনকারী ধানের শীষের একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) পেয়েছেন, ৬৬৪ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম (বটগাছ) পেয়েছেন ৪৭৪ ভোট এবং বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী মো. রনি (বাঘ) পেয়েছেন, ১৮৪ ভোট।
রিটার্নিং অফিসার আরও বলেন ,
বগুড়া-১ আসনে মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ ।
সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৫৬৬ জন।

মোট বৈধ ভোট পড়েছে, এক লাখ ৪৯ হাজার ৪৩১ ভোট। বাতিল হয়েছে, এক হাজার ৩১৫ ভোট। ভোট গ্রহণের হার ৪৫.৫৭ শতাংশ পরেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net