1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশিষ্ট সাংবাদিক ফারুক কাজী মৃত্যুতে বিওজেএর শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন মাগুরায়  সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলো বিএনপি নেতা! কোম্পানীগঞ্জে অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  ঈদগাঁওয়ে এম ইসলাম জসিম উদ্দিন হোমিওপ্যাথিক কলেজে শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন  সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

বিশিষ্ট সাংবাদিক ফারুক কাজী মৃত্যুতে বিওজেএর শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩০৬ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ বিশিস্ট সাংবাদিক সংগঠক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য সাবেক প্রেস মিনিস্টার আমাদের সকলের প্রিয় ফারুক কাজী ভাই ঘুমের মধ্যেই চিরবিদায় নিলেন। বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের (বি,ও,জে,এ)এ-র প্রতিস্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব মোঃ জাহিদ ইকবাল, সেক্রেটারি সাংবাদিক ইব্রাহিম সরকার ও যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু সহ কেন্দ্রীয় কমিটির নেতারা এক শোক প্রকাশ করে শোক বার্তায় বলেন, বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ ফারুক কাজি ভাই অত্যান্ত যোগ্যতা সম্পন্ন ও ভালো মানুষ ছিলেন তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিরহংকার ওসদালাপি যোগ্য সাংবাদিক নেতাকে হারালো, সহকর্মী কাজী ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করুক আমিন।
আজ শুক্রবার সকালে ঢাকায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। তিনি তার স্ত্রী এক কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

কুষ্টিয়ায় ১৯৪৯ সালে জন্মগ্রহণকারী ফারুক কাজী সাংবাদিকতা পেশার দীর্ঘ পথযাত্রায় ‘দৈনিক বাংলার বাণী’, ‘দ্য বাংলাদেশ অবজারভার’, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)’, ‘ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (UNB)’ সহ বেশ কয়েকটি সংবাদপত্রে কাজ করেছেন। সর্বশেষ দ্য ডেইলি অবজারভার এর চীফ রিপোর্টারের দায়িত্ব পালন করেছেন।

তিনি সংবিধান, আইন ও জাতীয় সংসদ বিষয়ে একজন বিশেষজ্ঞ সাংবাদিক ছিলেন।

আজ বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে রায়েরবাগ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
ফারুক কাজী ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহপাক তাকে জান্নাতবাসী করুন। তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net