1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কাজ করে যাচ্ছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে ও পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কাজ করে যাচ্ছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৯৫ বার

জামাল উদ্দিন স্বপনঃ
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব একেএম শরফুদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) তার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে করোনা ভাইরাস এর সংকটকালীন মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন নিশ্চিতকল্পে, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে এবং পরিবহনে চাঁদাবাজি বন্ধে প্রতিনিয়ত কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসারগণ প্রতিনিয়ত গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম রাখা হচ্ছে কিনা তা তদারকি করছেন‌। পাশাপাশি তারা বাসের ড্রাইভার , হেল্পার ও যাত্রীদের মধ্যে করোনা ভাইরাস বিষয়ক জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছেন।

দেশের এই ক্রান্তিকালীন সময়ে নির্বিঘ্নে পণ্য পরিবহন নিশ্চিতকল্পে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে কাজ করে যাচ্ছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি । পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে এক পথসভায় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে, কোথাও কোনো ধরনের চাঁদা না দেওয়ার জন্য। মহা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোন ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। কোথাও কোন ড্রাইভার হেলপার চাঁদাবাজির শিকার হলে সঙ্গে সঙ্গে বিষয়টি মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটিরত অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

এছাড়া মহাসড়কে তিন চাকার যান যেমন ব্যাটারিচালিত রিকশা, সিএনজি, ভটভটি ইত্যাদি না চালানোর জন্য থ্রি হুইলার মালিক-শ্রমিকদের আহ্বান জানানো হয়। এ সময় মহাসড়কে তিন চাকার যান চলাচল করলে কিংবা চলাচলের অনুমতি প্রদান করলে এর শাস্তির পরিমাণ সম্পর্কে অবগত করার জন্য থ্রি হুইলার চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয় যে, তিন চাকার যান শুধুমাত্র আঞ্চলিক সড়কগুলোতে চলতে পারবে, কোনোভাবেই মহাসড়কে চলাচল করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net