1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ঢাবি ছাত্রীকে মারধর করে সর্বস্ব ছিনতাই,মামলা দায়ের,গ্রেপ্তার-২ মালামাল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত 

মাগুরায় ঢাবি ছাত্রীকে মারধর করে সর্বস্ব ছিনতাই,মামলা দায়ের,গ্রেপ্তার-২ মালামাল উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫২৮ বার

মোঃসাইফুল্লাহ: মাগুরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার পরিবারের সদস্যদের মারধর করে সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৪ জুলাই শনিবার দুপুরে মাগুরা শ্রীপুরের সোনাতুন্দি
গ্রামে এ ছিনতাই এর ঘটনা ঘটে।
এ ঘটনায় ২ যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে বাড়িতে আসা ঢাবি শিক্ষার্থী তাসনিয়া জাহান স্বর্ণা তার মা ও ভাইসহ শনিবার দুপুরে অটোরিকশাযোগে মাগুরা শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন, পথিমধ্যে তাদের বহনকারী অটোরিকশা সোনাতুন্দি গ্রামের মধ্যে পাড়া তেলেমের দোকানের সামনে পৌঁছিলে পূর্বেই সেখানে অবস্থানরত স্থানীয় মাদকসেবী তরিকুল ইসলাম লাইফের নেতৃত্বে তওহিদ, আকিদ ও ইরাদ মোল্লাসহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের থেকে ল্যাপটপ ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮০ হাজার টাকা, তিনটি মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঢাবি ছাত্রী স্বর্ণা ও তার ভাইকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় স্থানীয়রা ইরাদ(১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করে পরবর্তিতে পুলিশের নিকট সোর্পদ করে।
৫ জুলাই ২০২৯ রবিবার দুপুরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ আমাদের প্রতিনিধিকে জানান-ওই ছাত্রীর পার্টস (ব্যাগ), একটি অপো মোবাইল ও ব্যাগে থাকা৯০০/= টাকাসহ ইরাদ (১৯) ও রায়হান(৩২)নামের ২ যুবককে আটক করা হয়েছে,এবং ৩৯৪ ধারায় মামলা রুজু হয়েছে মামলা নং- ৩ তারিখ ০৪/৭/২০২০ইং। বাকি আসামীদেরকেউ অচিরেই আটক করা যাবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net