1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ করলেন এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

মাগুরায় শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক বিতরণ করলেন এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩০২ বার

মােঃ সাইফুল্লাহঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কর্তৃৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুদানের চেক বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,ভাইসচেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪ জন শিক্ষককে ৫ হাজার টাকার ও ১৫ জন কর্মচারীকে ২ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়। পরে সদ্য ইন্তিকালকারি এমপি শিখরের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের পেম ইমাম কারী লিয়াকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শিখর বলেন- বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই চেক প্রদানের মাধ্যমে আপনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আগামীতে পর্যায়ক্রমে আপনাদের এমপিওভূক্ত করা হবে। কওমী মাদ্রাসার শিক্ষদের জন্য তিনি এবারের বাজেটে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরে ছিল ৬ হাজার কোটি টাকা। এ জন্য আপনারা অধৈর্য না হয়ে ছাত্র-ছাত্রীদেরকে নীতি নৈতিকতা ও পূর্ণাঙ্গ জীবন যাপন সম্পর্কে শিক্ষাদান করবেন। সেই সাথে বর্তমান সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক সুরক্ষা বজায় রেখে চলার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net