1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটির নিচে লুকিয়ে রাখা সরকারি ওষুধ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

মাটির নিচে লুকিয়ে রাখা সরকারি ওষুধ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২৯০ বার

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি হাসপাতালে বিনামূল্য দেওয়ার জন্য সরবরাহ করা ওষুধ উদ্ধার হয়েছে মাটির নিচ থেকে। লালমনিরহাট শহরের ওয়্যারলেস কলোনী এলাকায় টাউন ফার্মেসির মালিক সারাফাত আলীর বাড়ির পেছনে মাটির নিচে লুকিয়ে রাখা সরকারি ওষুধ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানা ওসি মাহফুজ আলমের নেতৃত্বে এসব ওষুধ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গেল ২৫ জুন বিকালে শহরের পুরানবাজার এলাকায় টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে পুলিশ অর্ধ লক্ষাধিক টাকার পাচার হওয়া সরকারি ওষুধ জব্দ করে। গ্রেপ্তার করা হয় ফার্মেসির মালিক সারাফাত আলীকে। তার দেয়া তথ্যমতে পুলিশ সারাফাত আলীর বাড়ির পেছনে গর্ত খুঁড়ে এসব ওষুধ জব্দ করে। বর্তমানে ফার্মেসির মালিক সারাফাত আলী লালমনিরহাট জেলা কারাগারে আছেন।গত ২৩ জুন দুপুরে শহরের ড্রাইভারপাড়া এলাকায় আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেয়া তথ্যে পুলিশ শহরের টাউন ফার্মেসিতে অভিযান চালায়। সরকারি ওষুধ পাচার ও কালো বাজারে বিক্রির ঘটনায় ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন স্বাস্থ্য বিভাগের লোক বলে পুলিশ জানিয়েছে।

তাদের গ্রেপ্তারে করতে সরকারি প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মাহফুজ আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net