ঢাকা   ০২:২৯:২২ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিউজ প্রকাশের জেরে দলবল নিয়ে সাংবাদিকের উপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৬৯১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহী প্রতিনিধি ঃ গত এক বছর আগে দৈনিক ঘোষনা সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান(৪০)পিতা আকবর আলী ও চামচা বৃটিশ(৪০) পিতা একরামুল হক এর বিরুদ্ধে নিউজ প্রকাশ করেন সাংবাদিক অলিউল্লাহ।নিউজের জের ধরে মাদক সম্রাটরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে সাংবাদিক অলিউল্লাহকে।মাদক ব্যবসায়ীর কালো হুমকিকে উপেক্ষা করে সাংবাদিক অলিউল্লাহ তাঁর কলম চালিয়ে গেছেন অনবরত।তবুও দমাতে পারেনি চামচা বৃটিশের মাদক ব্যবসা।কালো টাকার জোরে এলাকায় প্রভাব বিস্তার করেছেন এই মাদক ব্যবসায়ী।জানা যায় মাদক ব্যবসায়ীগণ সরমংলা লালবাগ গ্রামের স্থায়ী বাসিন্দা।

চামচা বৃটিশের কালো টাকার জোর আর বংশীয় প্রভাবের শিকার হলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি অলিউল্লাহ।আজ বিকেল আনুমানিক ৪ টার সময় মাদক সংশ্লিষ্ট বিষয়ে নিউজের জেরে অলিউল্লাহর বাড়িতে এসে পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে বৃটিশ গ্রুপ।এসময় লাঠিসোঁটা, চাকু ও ইট দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা।বৃটিশের ভাই জামাত শিবিরের ক্যাডার গোলাম মোস্তফা গর্জন ছেড়ে বলেন আজ তোকে মেরেই ফেলব। বৃটিশের চাচা রবি মেম্বার দলবল নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায় সাংবাদিক পরিবারের উপর।অবস্থা বেগতিক দেখে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে।

সাংবাদিক অলিউল্লাহ বলেন,বৃটিশ এবং রবি মেম্বার প্রায়শই মদ্য পান করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে মেরে ফেলার হুমকি দেয়।শেষ পর্যন্ত ওরা আমাকে মেরে ফেলতেই এসেছিল। আল্লাহ আমাকে রক্ষা করেছে।
আমি থানায় অভিযোগ করেছি।এজাহার নামীয় আসামীগন (১) গোলাম মোর্ত্তজা ওরফে চামচা বৃটিশ(৪০),(২)গোলাম মোস্তফা (৩৫),(৩)শরিফুল ইসলাম(২৫) সবার পিতা একরামুল হক,(৪) রবিউল ইসলাম (৪২)পিতা মফিজুল ইসলাম,(৫)খাবিরুল ইসলাম (৩৫),(৬)সাগর(২২)উভয় পিতা আশরাফুল,(৭)আদিল(৩৫)পিতা সইবুর রহমান,(৮)মিজান (৪০) পিতা আকবর আলী,(৯)জামিরুল(৩০)পিতা মৃত ইয়াসিন সহ আরও ২০ জনকে আসামী করে এজাহার দাখিল করেছি। ওরা এখনো আমাকে মারার হুমকি দিচ্ছে।একা পেলে মেরে ফেলবে বলেছে জামাত নেতা মোস্তফা। তাই আমি খুব ভয়ে আছি।আমি আমার জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন,আমরা বিষয়টি জানতে পেয়ে অভিযোগ নিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি