1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বাস উল্টে আহত ৫, গুরুতর ১জনকে চমেক প্রেরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

মানিকছড়িতে বাস উল্টে আহত ৫, গুরুতর ১জনকে চমেক প্রেরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৬৫ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলা সদর মযূরখীল নাকম স্থানে কনকর্ড নামক বাস ( যার নং-০৪-০০২০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ১ জন গুরুতরসহ মোট ৫জন আহত হন। রবিবার(২৬ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা কনকর্ড নামক বাসটি চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি উপজেলা সদর মযূরখীল নাকম স্থানে আসলে অতিরিক্ত গতি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান। অপর দুজনের মধ্যে একজন ভর্তি রয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, হাতিমুড়া এলাকার কুলছুম বিবি(৪০), মাটিরাঙ্গা উপজেলা গুমতি এলাকার পারুল বিবি (৫০), একই এলাকার সাহেদা (৫০), মায়া মনি (৪) ও ফারাবি (৪)। হাতিমুড়া এলাকার কুলছুম বিবির অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, আহতদের মানিকছড়ি হাসপাতে চিকিৎসা দেয়া হচ্ছে এবং গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net