1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিবক সহায়তায় দুর্গম পাহাড়ি এলাকায় খাগড়াছড়ি সদর জোন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মানিবক সহায়তায় দুর্গম পাহাড়ি এলাকায় খাগড়াছড়ি সদর জোন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ

মানবিক সেবার অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার সদর এর বড়পাড়া এলাকায় আজ বুধবার(৮ জুলাই) গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় বর্তমান করোনা পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী অবিরামভাবে বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বয়সী প্রসূতি ও গাইনী রোগীদের মধ্যে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা প্রদান করেন ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর গাইনী বিশেষজ্ঞ, মেজর উম্মে হাবিবা।

এ সময় ২২ বীর খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ জাহিদুল ইসলাম পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পাহাড়ের জনগনের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

করোনা কালীন এই সময়ে স্বাভাবিক জীবন ব্যবস্থা যখন বিঘ্নিত এবং দূর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌছানো খুবই কষ্টসাধ্য তখন নিরাপত্তা বাহিনীর এমন কর্মকাণ্ডে খুবই খুশি সাধারণ মানুষ। তারা চান ভবিষ্যতেও নিরাপত্তা বাহিনী এ ধরণের কার্যক্রম চালিয়ে যাক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net