1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

মীরসরাইয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৫৯ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ঃ মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে মাতৃত্বকালীন ভাতাভোগীদের ভাতা প্রদান করা হয়েছে। গতকাল রোববার ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ২০১৮-২০১৯ অর্থবছরের ভাতাভোগীর হাতে এই অর্থ প্রদান করা হয়। ভাতাভোগীদের হাতে এই অর্থ প্রদান করেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিব আহম্মদ নিজামী এই সময় আরো উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন আওয়ামীলগের সাধারণ সম্পাদক হাজী মামুনুর রশিদ ও ইউপি সদস্য দিদার এলাহি সহ প্রমুখ।
জনগণের দৌরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেয়ার জন্য ২০১০ সালে সরকার সারা দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেন। পরে মানুষের কাছে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডিজিটাল সেন্টার গুলোতে যুক্ত করা হয় এজেন্ট ব্যাংকিং সেবা। বর্তমানে ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এ মাতৃত্বকালীন ভাতা প্রদান, ভিডিজি মহিলাদের সঞ্চয়ের টাকা জমা, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা প্রদান কার্যক্রম চালু রয়েছে।
এছাড়াও অচিরেই ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এ যুক্ত হতে যাচ্ছে সরকারের সামাজিক নিরাপত্ত বেষ্টনীর অন্যান্য ভাতা প্রদানের কার্যক্রম।
মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন বলেন, মীরসরাই উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলোতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং সেবা চালু রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জনগেনর দৌরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা কাজ করছি। এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আমরা মাতৃত্বকালীন ভাতা ও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা প্রদান করছি। আগে ভাতাভোগী মায়েরা উপজেলা মহিলা বিষয়ক অফিসে গিয়ে তাদের ভাতা প্রহণ করতে হতো। বর্তমানে সরকার ভাতা জিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করায় তারা সহযে নিজ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ভাতা পেয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্যান্য ভাতা ডিজিটাল সেন্টারের মাধ্যমে প্রদান করা হলে মানুষ সহযে ডিজিটাল সেন্টারে এসে তাদের ভাতা গ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net