1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

লাকসামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৪৩ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি ঃ
কুমিল্লার লাকসামে বড় ভাই ইদ্রিস আলীর বিরুদ্ধে ছোট ভাই মুজাহিদুল ইসলাম (৫৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাসুর ইদ্রিস আলীর সাথে আমার স্বামীর সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আমাদের ৫ মেয়ে। কোন ছেলে সন্তান না থাকায় তারা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে। সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার (১৮ জুলাই) দুপুরে আমার ভাসুর ইদ্রিস আলীর সাথে আমার স্বামী মুজাহিদুল ইসলামের বাদানুবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে ভাসুর ইদ্রিস আলী, তার ছেলে ইমরান হোসেন এবং নাতি মাহিরসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে আমার স্বামী মুজাহিদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে লাকসাম থানা পুলিশ মুজাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে। পুলিশ বড় ভাই ইদ্রিস আলীকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ইদ্রিস আলীর স্বজনরা হত্যার অভিযোগ অস্বীকার করে হার্ট অ্যাটাকে মুজাহিদুল ইসলাম মারা যান বলে জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net