ঢাকা   ১১:২৮:২৩ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

স্বেচ্ছাসেবকলীগে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশে আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধায় উপজেলার পলাশ ৩ নং ওয়ার্ড আ. লীগের কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব এর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর ৫০ তম জম্মবার্ষিকীও পালন করা হয়।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবি এম আওলাদ হোসেন শেখরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশের সাংসদ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,
পৌর আ. লীগের সাধারণ সম্পাদক এস এম শফি।

আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল মো. জুলহাস মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিল সুরাইয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষ বিতরণ করেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি