ঢাকা   ০৮:৪১:০৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯

হাতিয়ায় নন এম পি ও ভুক্ত মাদরাসা শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নন এম পি ও ভুক্ত মাদরাসা শিক্ষকদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করেছে “সংযোগ কানেক্টিং পিপল”, “অংকুর ইন্টারন্যাশনাল” ও “বুয়েট ৯০ব্যাচ” নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার সকালে উপজেলার জামিয়া মাদানিয়া দারুল আরকাম মাদরাসা ও এতিমখানায় নন এম পি ও ভুক্ত এবং গত ৪মাস ধরে বেতন বঞ্চিত ১শত মাদরাসা শিক্ষককে ঈদ উপলক্ষে জনপ্রতি নগদ ৩০০০ টাকা করে প্রদান করা হয়।

হাতিয়া কাওমী ভিত্তিক শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. রেজাউল করীম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার সালাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সহকারী শিক্ষক বৃন্দ ও উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ জানান, “সংযোগ কানেক্টিং পিপল” সংগঠন টি ইতিপূর্বে হাতিয়ার ৩১৬ জন মাদরাসা শিক্ষক কে ১হাজার করে প্রদান করেন। হাতিয়া হাসপাতালে ১৫ টি অক্সিজেন পালস মিটার, ২ টি ১০হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন অক্সিজেন সিলিন্ডার, মাস্ক সহ অন্যান্য উপকরন প্রদান করেন। সংগঠন এর উক্ত কাজ গুলোর সমন্বয় করার জন্য হাতিয়ার শিক্ষার্থী বুয়েটিয়ান প্রকৌশলী মো: আলাউদ্দিনকে ধন্যবাদ জানান এবং এই দু:সময়ে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠটির সংশ্লিষ্ট সকলের প্রতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি