1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ ঘণ্টায় শনাক্ত ৩০০৯, সুস্থ ২৮৭৮, মৃত্যু ৩৫ জনের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ৩০০৯, সুস্থ ২৮৭৮, মৃত্যু ৩৫ জনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৯৭ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫ জন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১২৭টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ৩ হাজার ৯ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৩০ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৫ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ৩৮৮ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন যা, মোট মৃতের ৭৮ দশমিক ৬৮ শতাংশ। আর একই সময়ে ৬৪৭ জন নারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২১ দশমিক ৩২ শতাংশ। বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ১১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net