1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার উপসর্গ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ হকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

করোনার উপসর্গ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা এম এ হকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃ
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক (৭০) মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন শ্যামল বাংলাকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, বাদ আছর নগরের মানিক পীর মাজার সংলগ্ন এলাকায় এম এ হকের জানাজা শেষে তাকে সিলেটের বালাগঞ্জ নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এম এ হকের শারীরিক অবস্থা খারাপ হলে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বুধবার ( ১ জুলাই) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এম এ হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন ও একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net