1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩২৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরবাসীর সেবায় নিবেদিত রয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। দিনরাত পৌরবাসীকে সেবা দেওয়া এই মানুষটি এখন করোনা পজেটিভ হয়ে নিজেই লড়ছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) পৌরমেয়র মাহমুদ পারভেজ এর করোনা পজেটিভ শনাক্ত হয়ছে। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি নমুনা দিয়েছিলেন।

এর আগে বুধবার (১ জুলাই) তিনি শরীরে জ্বর অনুভব করেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের পরামর্শে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি নমুনা দেন। শুক্রবার (৩ জুলাই) তিনি কোভিড-১৯ পজেটিভ আসার এসএমএস পেয়েছেন।

পৌরমেয়র মাহমুদ পারভেজ নিজেই তাঁর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

পৌরমেয়র মাহমুদ পারভেজ বলেন, করোনা সংক্রমণের এই সময়ে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই। এ জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net